ছবি -   বিসিএই ২০১০ অবলম্ভনে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

      মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে একাত্তুরে যুদ্ধে গিয়েছিলাম । মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের চেতনা আমাকে রূপান্তর করেছে একজন কলম সৈনিকে। দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতার পেশা বা নেশাগত জীবনের এখন চলছে এক ক্রান্তিকাল।
এ যেন এক অন্তহীন লড়াই, এ লড়াইয়ের যেন শেষ নেই।
   অনুজ সাংবাদিকবৃন্দ, এক সময়ের সহকর্মীবৃন্দ, শুভানুধ্যায়ী ও পরিচিত মহলের অনুরোধে একটি বই লিখার কাজে মনোনিবেশ করেছি।
নিয়মিত লিখছি দি বেঙ্গলী টাইমস, নতুনদেশ সহ আরো কয়েকটি পত্রিকায়। প্রকাশিত লেখাগুলোর কলেবর বৃদ্ধি করে তা একটি পুস্তক আকারে প্রকাশের প্রত্যাশা রইল। সকলের সহযোগিতা কামনায়-

সম্পাদক, সমাজকন্ঠ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সস্ত্রীক সাংবাদিক ফরহাদ হত্যাকান্ডে
আমরা গভীর শোকাহত

 

 

 

 

কানাডায় নির্বাচনী হাওয়াঃ ভোটার প্রবনতা

কানাডা সরকারের মেয়াদপূর্তির আগেই পার্লাম্যান্ট নির্বাচন অনুষ্ঠানের কিছু সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা সমালোচনার পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কিছু পূর্ব প্রস্তুতি ও লক্ষ্য করা যাচ্ছে। ২০০৬ সালের জানুয়ারি মাসে স্টিফেন হারপারের সংখ্যালগু সরকার ক্ষমতায় আসে। তারপর দীর্ঘদিন নিরুপদ্রবে ক্ষমতায় টিকে আছে, কারো মতে বিশ্বব্যাপী মন্দা, এবং কারো মতে বিরোধী দলীয় ব্যর্থতার কারনে এ সরকার এতটুকু স্থায়ীত্ব পেয়েছে।

প্রধান বিরোধী দলীয় নেতা লিবারেল পার্টির মাইকেল ইগনাটিয়েফ এনডিপি নেতা জ্যাক লেটনের সাম্প্রতিক দেশ ব্যাপী রাজনৈতিক সফরের পরিকল্পনা প্রকাশ হবার পরই নির্বাচনের সম্ভাবনা আলোচনায় উঠে আসে। লিবারেল ও এনডিপির এ দুই নেতা কনজারভেটিভ পার্টির দখলে থাকা নির্বাচনী এলাকাগুলো সফরের সিদ্ধান্ত নেয়ায় প্রতিদ্বন্দী রাজনৈতিক দল বিশেষ করে সরকারী দলের টনক নড়ে । অনানুষ্ঠানিক পর্যায়ে সফরের পরিকল্পনা এবং উদ্যোগ সীমিত রাখা হলেও এর রাজনৈতিক গুরুত্ব সরকারকে ভাবিয়ে তুলেছে।

                                                    বিস্তারিত...